সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলা সিনেমা এবার অস্কারের যাচ্ছে

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা ছবি ‘পুতুল’। প্রথম বাংলা ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে নির্মাতা ইন্দিরা ধর মুখার্জী পরিচালিত এই ছবি। শুধু তাই নয়, সেখানেই আরও ‘মোয়ানা টু’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মতো আরও ৩৮ টি ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে। গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুল’। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই ছবিরই গান ‘ইতি মা’-এর জন্য অস্কার দৌড়ে পৌঁছেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার ‘পুতুল’-এর এই সাফল্যে আশাবাদী পরিচালক। ইন্দিরা ধর মুখার্জী বলেন, ‘আমি অ্যাকাডেমি এবং পুরো অস্কার কমিটির কাছে খুবই কৃতজ্ঞ এই ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন।’ পরিচালকের কথায়, ‘খুব ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। ছবির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবি স্বীকৃতি পেল। অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, তাই খুব ভালো লাগছে।’


এই বিভাগের আরো খবর