সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘দাবি আদায়ে রাজপথ দখল, এটা সমাধান নয়’,ডিএমপি কমিশনার

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বুধবার সকালে রাজধানীর বোট ক্লাবে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় বললেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। সম্প্রতি সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব।  বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি আদায়ে রাজপথ দখল এটা সমাধান নয়।

দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার আহ্বান জানান এ কমিশনার।

ডিএনপি কমিশনার বলেন, ৫ আগস্টের পরে পুলিশবাহিনীর সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, তবে সেসব থেকে উৎরে আসার চেষ্টা চলছে।

তিনি আরও যোগ করে বলেন, বিগত ১৫ বছরে পুলিশ যে আচরণ করেছে, সেখান থেকে বের হতে চাই আমরা। পাশাপাশি একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, দেশব্যাপী সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ছিনতাই বেড়েছে সেটি রোধে কাজ করছে পুলিশ।


এই বিভাগের আরো খবর