সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের পিঁড়িতে বসছেন হল্যান্ড-জেনডেয়া জুটি

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিশ্বব্যাপী ভক্তদের কাছে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা! পাত্রী মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, চলচ্চিত্র দুনিয়ায় যিনি জেনডেয়া নামেই খ্যাত। ইতোমধ্যেই নাকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম এবং জেনডেয়ার বাগদান পর্ব সেরেছেন। টম ও জেনডেয়া অন্য সবার মতোই ক্রিসমাসের সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম, বাগদান পর্ব সম্পূর্ণ হয় বলেও খবর। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হলিউডের দুই তারকা। অথচ গত রোববার ৮২তম গোল্ডেন গেøাব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গেছে নতুন ঝলমল হিরের আংটি। এদিন পরনে গাউন, অনামিকায় হিরের আংটি জ্বলজ্বল করা অভিনেত্রীর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের নজর এড়ায়নি বিষয়টি। আলোচনা শুরু হয়েছে টম ও জেনডেয়ার বাগদান নিয়ে। এরপরেও হলিউডের দুই তারকার পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি। ২০১৬ সালে স্পাইডারম্যান সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। চার বছর পর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়। উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা ‘ওডেসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।


এই বিভাগের আরো খবর