সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘তাহসান-রোজাকে নিয়ে শোরগোল চাপা পড়েছে ডালিমের ইন্টারভিউয়ে’

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান গত শনিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন।তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। এদিকে তাহসান-রোজার বিয়ে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও। তিনি বলেছেন, তাহসানের বউ নিয়ে যে শোরগোল, ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে। ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহপাক ওপর থেকে সব ফায়সালা করেন। জয় আরও লিখেন, কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেই। ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়। তিনি আরও লিখেন, ‘তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাঁপা পড়েছে।’ এই উপস্থাপক লিখেন, সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।


এই বিভাগের আরো খবর