সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহসান-রোজা জুটি হানিমুনে গেলেন

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান-রোজার বিয়ে। অল্প কিছুদিনের পরিচয় থেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। এদিকে বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নবদম্পতি। মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা। আপাতত দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। সেখান থেকে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দু’জন। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন রোজা। কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান। এদিকে একদিন আগেই গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন। যদিও রোজার সঙ্গে পরিচয়, বিয়ের পরের অনুভ‚তি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা। শুধু জানিয়েছেন, ‘এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।’ উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও।


এই বিভাগের আরো খবর