সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অঞ্জনার অকাল বিদায়ে শোকাহত বান্ধবী সাবিনা ইয়াসমিন

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। গত শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। অঞ্জনার মৃত্যুতে শৈশবের বান্ধবী সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এক সাক্ষাৎকারে বলেন, ‘অঞ্জনা যে এভাবে চলে যাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে একটুও বুঝতে পারিনি। কিছু বলার মতো মনের অবস্থা নেই। তারপরও কিছু বলতে হয়, কখনও তাকে কোনোদিন অসুস্থ শরীর খারাপ দেখিনি। হঠাৎ করে কী যে হলো কিছুই বুঝতে পারছি না।’ শৈশবের স্মৃতির বিষয়ে সাবিনা ইয়াসমিনের ভাষ্য, ‘আমরা তো অনেক অনেক ছোটবেলার বান্ধবী। যখন আমাদের ৬ থেকে ৭ বছর বয়স। আমরা দুইজন একই ওস্তাদের কাছে ক্লাস করেছি, অঞ্জনা গান শিখতো। এরপর বাচ্চাদের অনেক অনুষ্ঠানে যেত আমিও যেতাম সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।’ শেষে তিনি বলেন, ‘আমরা বড় হবার পরে বিদেশে যখন অনুষ্ঠানে যেতাম। একসঙ্গে ঘুরাফেরা করতাম। যেটাকে বলে একদম অভিন্ন হৃদয়ের বন্ধু সুতরাং আমি বিশেষ কিছু বলতে পারবো না। আল্লাহ ওর আত্মাকে চিরো শান্তিতে রাখুক এটা চাই।’


এই বিভাগের আরো খবর