সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর সভা-সমাবেশ ও যেকোনও ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৬ দিন পর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ডিএমপি। শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই কারা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা গত শুক্রবার থেকে প্রত্যাহার করা হলো।


এই বিভাগের আরো খবর