সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আসাদের পতনের পর বাড়ি ফিরেছে ৩১ হাজার সিরিয়ান

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৩১ হাজার সিরিয়ান বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন প্রতিবেশী তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। গত শুক্রবার স্থানীয় টিজিআরটি নিউজ চ্যানেলকে তিনি বলেন, এই সিরিয়ানরা এতো দিন তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তুরস্ক থেকে ফিরে গেছেন তাদের সংখ্যা ৩০ হাজার ৬৬৩। তাদের মধ্যে ৩০ শতাংশ তুরস্কেই জন্মগ্রহণ করেছেন। এর আগে মঙ্গলবার ইয়েরলিকায়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে দেশে ফিরে যাওয়া সিরিয়ানরা তিনবার তুরস্কে আসা-যাওয়ার অনুমতি পাবেন। আল-আসাদের পতনের ছয় দিন পর গত ১৪ ডিসেম্বর তুরস্কের দামেস্ক দূতাবাস পুনরায় চালু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,শিগগিরই সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতেও অভিবাসন ব্যবস্থাপনা অফিস খুলবে তুরস্ক। আলেপ্পোতে তুরস্কের কনস্যুলেট জেনারেলও কয়েক দিনের মধ্যেই পুনরায় চালু হবে। তুরস্কে বসবাসকারী বেশিরভাগ শরণার্থী এই শহর থেকেই গিয়েছিল। এদিকে রাজধানী দামেস্ক ও অন্যান্য স্থানে সিরিয়ার জনগণ আল-আসাদের প্রায় ২৫ বছরের শাসনামল ও ১৩ বছরের গৃহযুদ্ধে নিহত ও কারাবন্দিদের স্মরণে একটি দিন পালন করেছেন।


এই বিভাগের আরো খবর