সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

 পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পুলিশের গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে  পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিল  হেমেশ চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানায়, রাতে পুলিশ বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।
পাইকগাছা থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর