সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজবুল্লাহর শক্তিতে ইসরাইলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময়

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বিদেশ : ব্রিটিশ দৈনিক টাইমসের স্বীকারোক্তি অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নিয়েছে সে দেশের নাগরিকরা। মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নেয়া এক ব্রিটিশ সেনা স্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সাথে যুদ্ধ করা দুঃস্বপ্নের মতো। ওই ব্রিটিশ নাগরিক জানান যে দিনগুলোতে তিনি দক্ষিণ লেবাননে ছিলেন জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করেছিলেন। ইসরাইলি সেনাবাহিনীতে ভাড়াটে ব্রিটিশ সেনা ইউসি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের উচ্চ প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন: যে দিনগুলোতে সেদেশের দক্ষিণে ছিলেন তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারেন নি। এক মুহূর্তের জন্যও তার বুলেটপ্রুফ পোশাক এবং বুট খোলেন নি। তিনি স্বীকার করেছেন যে হিজবুল্লাহ বাহিনী নি:সন্দেহে সেরা এবং অভিজাত। এই ব্রিটিশ সেনার বক্তব্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযানকারী ইসরাইলি সেনাবাহিনীর একটি ডিভিশনে ২ হাজার ইহুদিবাদী সেনা ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন সেনা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নিহত হয়েছিল। ইহুদিবাদী ইসরাইলের গবেষণা কেন্দ্র আলমা একটি প্রতিবেদনে লিখেছে: ২০২৪ সালের অক্টোবরে লেবাননের হিজবুল্লাহর হামলার সংখ্যা গত এক বছরের তুলনায় চার গুণ বেড়েছে। গত এক মাসে ১১৫৮ বার হামলা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর