সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সামরিক বিমান বিধ্বস্ত,ভিয়েতনামে দুই পাইলট নিখোঁজ

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বিদেশ : ভিয়েতনামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলট নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয় বলেছে, পাইলটরা বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে তারা নিঁখোজ রয়েছেন। বিমান বাহিনী আকাশ ও স্থল উভয় স্থানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,  বুধবার সকালে মধ্য প্রদেশে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি রাশিয়ান তৈরি ইয়াক-১৩০। ঘটনার সময় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করছিলেন পাইলটরা, তখনই দুর্ঘটনাটি ঘটেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘ল্যান্ডিং গিয়ারে সমস্যা এবং পাইলটদের নেওয়া জরুরি ব্যবস্থাও সফল হয়নি।’ গত বছরও প্রশিক্ষণের সময় স্থানীয় বিমানবন্দরে রাশিয়ার তৈরি এসইউ-২২ জেট বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। ভিয়েতনাম সামরিক পণ্যের জন্য রাশিয়ার ওপর বেশি নির্ভর করে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর