সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গভীর রাতে গাজাজুড়ে বিমান হামলায় নিহত অন্তত ৩০

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিদেশ : বেত লাহিয়া, দেইর আল-বালাহ এবং আল-জাওয়াইদা শহরসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে। গত সোমবার রাত থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া এবং চিকিৎকরা মঙ্গলবার বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ছিটমহলের উত্তরাঞ্চলে হামলা আরো কঠোর হয়েছে। ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা এবং হামাস মিডিয়া জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে একটি বিমান হামলায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সেনাবাহিনী ৫ অক্টোবর থেকে নতুন অভিযান পরিচালনা করেছে এবং গত সোমবার গভীর রাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখ-ে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর