Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বরূপে ফিরছে রাঙ্গামাটি

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২৯২ Time View

দীর্ঘ ২৪ দিনের প্রশাসনের নিষেধাজ্ঞার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। শুক্রবার থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা। সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, পর্যটকদের আগমণ শুরু হয়েছে। কেউ পরিবার আবার কেউবা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছেন। পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন হিসেবে আজ বেশ ভালোই পর্যটক এসেছেন। আশা করি, সামনের পর্যটন মৌসুমে ভালো পর্যটক আসবে। নিষেধাজ্ঞার এই ২৪ দিনে পর্যটন ব্যবসায়ীদের প্রায় অর্ধশত কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বরূপে ফিরছে রাঙ্গামাটি

Update Time : ১২:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪