সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বরিশালের লাহারহাট ফেরিঘাটে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার ও সহকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৮ বরিশাল সদরদপ্তর। র‌্যাব জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে করে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মহানগরীর বন্দর থানা এলাকার লাহারহাট ফেরিঘাটে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসটি তল্লাশি করে চারটি বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের ওজন ১৬০ কেজি। এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসটির সুপারভাইজার মো. ফয়সাল (২৭) ও সহকারী মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়। র‌্যাব আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা শেষে থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত কচ্ছপগুলো বরিশাল সদর বন সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর