সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৭৭

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বিদেশ : লেবাননে একদিনেই ইসরায়েলি হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা শুরু হয়। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৭৮৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১২ হাজার ৭৭২ জন। খবর আল জাজিরার। লেবাননের সিদোন শহরের কাছে সারাফান্ড এবং হারেত সাইদায় ইসরায়েলি হামলায় নারী এবং শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কাফর ইউফাল এবং মইয়ান বারুচে স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত রকেট হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ লেবাননের ওয়াদি আল খিয়াম এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়েছে। অপরদিকে গত মঙ্গলবার গাজাজুড়েও দখলদার বাহিনী তা-ব চালিয়েছে। সেখানে একদিনেই কমপক্ষে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। এই সময়ের মধ্যে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৬১ জন। এ ছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


এই বিভাগের আরো খবর