সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন। খবর এএফপির। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন। আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত। এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তান্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। গাজায় প্রায় এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


এই বিভাগের আরো খবর