সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রুশ বিমান হামলায় ইউক্রেনে নিহত ৪

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বিদেশ : ইউক্রেনে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গভীর রাতে চালানো কয়েকদফা হামলায় খারকিভ ও কিয়েভে অন্তত চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ইউক্রেনে প্রায় প্রতিরাতেই ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, আগের রাতে প্রায় ৪৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। তারমধ্যে ২৬টি তারা বিধ্বস্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভের মেয়র ইহোর টেরেকোভ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার মাঝরাতে শহরের ওসনোভিয়ানস্কি এলাকায় বোমাহামলা চালায় রাশিয়া। এতে চারজন প্রাণ হারিয়েছেন। এর আগে, খারকিভে সোমবার গাইডেড বোমা হামলা চালিয়েছিলো রাশিয়া। ওই হামলায় ১৯২০ এর দশকের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ‘ডেরঝপ্রোম’ ভবন মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, বিধ্বস্ত ড্রোনের ভাঙা টুকরোর আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া হামলায় একটি আবাসিক ভবন ও একাধিক গাড়িতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলেছে, রুশ ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় ছিল ইউক্রেনের বিমান বাহিনী। বিধ্বস্ত ড্রোনের ভাঙা অংশ কিয়েভের পশ্চিমাঞ্চলীয় সোভিয়াটোশিনস্কিতে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রুশ হামলার আকার সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এদিকে, হামলার বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় আড়াই বছরের যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ক্রেমলিন।

 


এই বিভাগের আরো খবর