সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গুলিতে ওয়াশিংটনে নিহত ৫, এক কিশোর হেফাজতে

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বিদেশ: ওয়াশিংটনের ফল সিটিতে গত সোমবার সকালে একটি বাড়ির ভিতরে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বন্দুক হামলার পর কর্মকর্তারা এই খবর জানান। রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে। কিং কাউন্টি শেরিফের অফিস অনুসারে, দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন স্কুল-বয়সী শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বন্দুক হামলার নিয়ে ৯১১ একটি ফোন এলে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেফজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস বলেছেন, ‘সন্দেহভাজন কিশোর সম্পর্কে আরো কোনো তথ্য প্রকাশ করা হবে না।’ একটি সংবাদ সম্মেলনে মেলিস গত সোমবার এই ঘটনাকে একটি ‘পারিবারিক ঘটনা’ এবং ‘স্পষ্টভাবে পারিবারিক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় শুধু ওই কিশোর জড়িত নয় উল্লেখযোগ্য সমস্যাও রয়েছে, এতে আগ্নেয়াস্ত্র জড়িত। একজন যুবক এবং আগ্নেয়াস্ত্র।’ শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারে সদস্য।’ তাদের মধ্যে সম্পর্ক কী, তা এখনও তদন্ত করা হচ্ছে। শেরিফের অফিস জানিয়েছে, হেফাজতে থাকা ১৫ বছর বয়সী এই সপ্তাহের শেষের দিকে আদালতে উপস্থিত করা হবে। ঘটনায় কতগুলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বা কীভাবে সেগুলো পাওয়া গেছে তা জানায়নি কর্মকর্তারা। মেলিস বলেছিলেন, পাঁচজনের মৃত্যুই ‘আগ্নেয়াস্ত্রের’ আঘাতে হয়েছে। কাউন্টি মেডিকেল মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করবে। দ্য ওয়াশিংটন পোস্টের ট্র্যাকিং অনুসারে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন পোস্ট

 


এই বিভাগের আরো খবর