সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রিকস সম্মেলন রাশিয়ায় পৌঁছালেন মোদী, পুতিন-জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বিদেশ: দুই দিনের সফওে গতকাল মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজানে তাকে স্বাগত জানানো হয়। ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট পুতিনের দেশে। মঙ্গলবার থেকেই এই সম্মেলন শুরু হচ্ছে। তাতেই যোগ দিতে গেছেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বিবৃতিতে মোদী জানান, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা বড় মঞ্চ এই সম্মেলন। পারস্পরিক ক‚টনৈতিক, অর্থনৈতিক ও বিশ্ব পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এছাড়াও পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি, এমন একটি আবহে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ক‚টনীতিকরা। রাশিয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে মোদীর। ব্রিকস বৈঠকের পাশাপাশি, রাশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। এ বছর দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন মোদী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। সেই সময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও ওঠে। যুদ্ধ থামিয়ে যাতে শান্তিপূর্ণ আবহ ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তারপর আগস্টে ইউক্রেন সফরে যান তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর