সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চদশ সংশোধনীর বৈধতার বিষয়ে চূড়ান্ত শুনানি যেদিন

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পঞ্চদশ সংশোধনী বৈধ না অবৈধ এ বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে গত ২০ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছিলেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২১ অক্টোবর) এ রুল দিয়েছিলেন।

রিটে পঞ্চদশ সংশোধনীর বৈধতা ও সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেদিন আট সপ্তাহের মধ্যে সরকারের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত রুলের জবাব দিতে বলেন আদালত। তবে বিচারপতি নাঈমা হায়দারকে ছুটিতে পাঠানোয় ওই বেঞ্চে আর রুল শুনানি করা যায়নি।


এই বিভাগের আরো খবর