Dhaka ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের বিরুদ্ধে মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ২২২ Time View

স্পোর্টস: সাকিব আল হাসানের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে বিস্তর আলোচনা। বৃহস্পতিবার রাতেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সাকিব জানিয়ে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দেশ ফিরছেন না তিনি। তার ঘোষণার পরও মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থামেনি। বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি দিতে এসেছেন বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান করছেন। প্ল্যাকার্ড লেখা ছিল, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে।’ আরও লেখা সাকিব, ‘তুমি মিরপুরের পিচ চিনতে পারো, কিন্তু আমরা রাজপথ চিনে বড় হয়েছি।’  এদিকে, আধাঘণ্টা অপেক্ষার পর স্টেডিয়ামে প্রবেশ করে ৫ জনের সমন্বয়ক একটি দল। এই দলে একজন নারীও ছিলেন। তাদের একজন বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসেছি। সাকিবকে আমরা মিরপুরে দেখতে চাই না। তার অবস্থান হওয়া উচিত জেলে। আওয়ামী লীগের দোসর হিসেবে তার শাস্তি পাওয়া উচিত।’ স্মারকলিপি প্রদান করে এসে আল মাসনুর নামের এক সমন্বয়ক জানিয়েছেন, সাকিবকে বাদ দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন তারা। বোর্ড সভাপতি না থাকায় বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিববের কাছে স্মারকলিপি দিয়েছেন। যদি সাকিবকে দল থেকে বাদ দেওয়া না হয়, সেক্ষেত্রে মিরপুর ব্লকেডের হুমকি দিয়েছেন তারা। এমন আন্দোলনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেছেন, ‘আমরা কিছুই করছি না। দেখেন লোকজনও কম এসেছে। আমরা চাই না,দেশের বদমান হোক। কিন্তু একজন দোসর যিনি শাস্তিতো দূর থাক, খেলতে আসবেন। সেটা তো হতে পারে না।’

Tag :
About Author Information

জনপ্রিয়

সাকিবের বিরুদ্ধে মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান

Update Time : ১২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪