সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিষাক্ত মদপানে বিহারে মৃতের সংখ্যা বেড়ে ২০

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিদেশ : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এবং এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রথমে বিহারের ছাপড়া জেলার সিওয়ানে বিষাক্ত মদ্যপানে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। গুরুতর অসুস্থ আবস্থায় আরো ১৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ওই ১৪ জনেরও মৃত্যু হয়। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, কর্তব্যে গাফিলতির অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে পুলিশের চোখের আড়ালে এ ধরনের মদের ব্যবসা চলছিল, এই বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিওয়ানের জেলা প্রশাসক মুকুলকুমার গুপ্তা গতকাল বৃহস্পতিবার জানান, বুধবার সকাল ৭ টা ৩০ মিনেটে ৩ জনের রহস্যজনক মৃত্যুর খবর পান। এরপর গুরুতর অসুস্থ আরো ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়। পরে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান মুকুলকুমার গুপ্তা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গত মঙ্গলবার রাতে বিষাক্ত মদ পান করেছিলেন তারা। অন্যদিকে, সারণ জেলাতেও বুধবার দুইজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হন আরো কয়েকজন। মৃত এক ব্যক্তির আত্মীয় জানান, ১৫ তারিখ দেশি মদ খেয়েছিলেন ওই ব্যক্তি। এরপর অসুস্থ হয়ে পড়েন। চোখেও কিছু দেখছিলেন না বলে জানান তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার তদন্ত শুরু করেছে সিওয়ান জেলা প্রশাসন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০১৬ সালে বিহারের সিওয়ান ও সারণ জেলায় মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন। তখন থেকে এখন পর্যন্ত বিষাক্ত মদের বলি ১৫০ জন। সূত্র : এই সময়, এএনআই

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর