সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আঁখি আলমগীর দীর্ঘ বিরতির পর বেতারে

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে বেশি ব্যস্ত থাকেন। নতুন গানও করছেন নিয়মিত। ১৯৯৪ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসাবে নিবন্ধিত হন তিনি। কিন্তু নানা ব্যস্ততায় নিবন্ধিত শিল্পী হলেও বেতারে গান গাইতে পারেননি। একের পর এক প্লে-ব্যাক, স্টেজ শো ও অডিও অ্যালবাম নিয়ে ব্যস্ত থাকায় ডাক আসলেও বেতারে গান গাওয়া হয়ে উঠেনি। এবার প্রায় দুই যুগ পর বেতারে ফের গাইলেন তিনি। স¤প্রতি বেতারে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘ভালোবেসে আর ভুল করব না’। লিখেছেন ফজলুল হক সিদ্দিকী ও সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘দুই যুগেরও বেশি সময় পর স¤প্রতি বেতারের জন্য গাইলাম। এই দীর্ঘ বিরতির জন্য বেতার কর্তৃপক্ষ দায়ী ছিলেন তা কিন্তু নয়। আবার আমিও দায়ী নই। স্টুডিওতে গিয়ে আমার মধ্যে অপরাধবোধ কাজ করেছে। কেন এতদিন গাইনি! মাঝে বেতার থেকে আমাকে কয়েক বার ডাকা হয়েছিল, সময় দিতে পারিনি। তারা হয়তো মনে করেছিলেন, আমি উৎসাহী নই। পরে আমিও যে তাদের সঙ্গে যোগাযোগ করব, সেটাও হয়ে ওঠেনি। এবার রেকর্ডিং দিতে গিয়ে মাত্র দেড় ঘণ্টায় সম্পন্ন হয় কাজ। এরপরও আমি সাত-আট ঘণ্টা বেতারে ছিলাম-অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, আড্ডা হয়েছে। খুব দারুণ একটা সময় পার করেছি।’ এদিকে গানে এ শিল্পীর তিন দশক পূর্ণ হলো কিছুদিন আগে। দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে, আমার গান ভালোবাসে, জাতীয়ভাবেও স্বীকৃতি পেয়েছি, এগুলোই তো বড় পাওয়া।’


এই বিভাগের আরো খবর