সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ করল

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিদেশ : হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কথা জানায়। এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিযবুত তাহ্রীর। প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিযবুত তাহ্রীর চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। তারা সহজ-সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া তারা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তহবিল সংগ্রহ করছে। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহ্রীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। এর আগে গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। এছাড়াও বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর