সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপিকা কন্যাকে সামলাতে হিমশিম খাচ্ছেন

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিনোদন: কিছুদিন আগেই প্রথমবার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাদের সংসারে এসেছে তাদের মেয়ে। এখন তাকে নিয়েই সময় কাটছে এই তারকা দম্পতির। এরই মাঝে অভিনেত্রী জানালেন নতুন মা হিসেবে কোন কোন সমস্যার মুখে তাকে পড়তে হচ্ছে। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪-এ লাইভ লাভ লাফ ফাউন্ডেশনের লেকচার সিরিজে আরিয়ানা হাফিংটনের সঙ্গে কথোপকথনের সময় দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর তাকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী ফেস করছেন, সেটাই এদিন জানালেন তিনি। দীপিকা পাড়ুকোন এদিন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নিই। আর আমার মনে হয় আমি কখনোসখনো সেটা নিজে বুঝতেও পারি। আমি বুঝতে পারি যে দিনগুলোয় আমার ঘুম হয় না, বা নিজের যতœ নেওয়া হয় না ঠিক করে সেদিনগুলোয় আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। আমি বুঝতে পারি আমার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে।’ এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। বলেন, ‘এটা একদম স্বাভাবিক। মানুষ মাত্রই তার রাগ, কষ্ট হবে। আর এই অনুভ‚তিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজিটিভলি কিভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।’ প্রসঙ্গত, গত মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখে প্রথমবারের জন্য মা-বাবা হন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাদের বিয়ের প্রায় ৬ বছর পর তাদের প্রথম সন্তান, তাদের মেয়ে ভ‚মিষ্ট হলো। এখনো মেয়ের নাম ঘোষণা করেননি তারা। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেট্টির ছবি তথা কপ ইউনিভার্স সিংঘম এগেনে দেখা যাবে।


এই বিভাগের আরো খবর