সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বের দরিদ্রতম ১০ দেশের তালিকা

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিদেশ : পৃথিবীতে অনেক দেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। কোনো দেশ ধনী না দরিদ্র, তা বোঝার জন্য জিডিপি পার ক্যাপিটাল দেখা হয়। জিডিপি পার ক্যাপিটালের অর্থ মাথা পিছু জিডিপি আয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের বেশিরভাগই আফ্রিকার। প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান। দেশটির মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। দেশটির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ মার্কিন ডলার। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র রয়েছে চতুর্থ অবস্থানে। আফ্রিকার এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ মার্কিন ডলার। পঞ্চম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ মার্কিন ডলার। এরপরের অবস্থানেই রয়েছে আফ্রিকার দেশ নাইজার। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ মার্কিন ডলার। আইএমএফের মতে, সপ্তম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মালাউই। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ মার্কিন ডলার। অষ্টম অবস্থানে রয়েছে লাইবেরিয়া। আফ্রিকার এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ মার্কিন ডলার। নবম অবস্থানেও রয়েছে আফ্রিকার দেশ। মাদাগাস্কার নামের এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ মার্কিন ডলার। এ ছাড়া দশম অবস্থানে রয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন। দেশটির মাথাপিছু জিডিপি ২ হাজার মার্কিন ডলার। সূত্র : ফোর্বস ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর