সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইমরান হাশমি এবার গুরুতর আহত হলেন

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বলিউড অভিনেতা ইমরান হাশমি শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন। নতুন সিনেমা ‘ঘোড়চড়ি-২’-এর শুটিং করার সময় দুর্ঘটনার মুখে পড়েন এ অভিনেতা। ইমরানের গলায় গুরুতর আঘাত লেগেছে। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন ইমরান। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এমনটাই জানা গেছে। বলিউড সূত্রে বলছে, গত সোমবার হায়দারাবাদে ‘ঘোড়চড়ি-২’ সিনেমার শুটিং চলছিল। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই ইমরান আহত হন। তার গলায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থই রয়েছেন ইমরান। ইমরান হাশমিকে এর আগে দেখা ‘টাইগার-৩’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। এ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসাও পেয়েছিলেন। এরপরেই নতুন সিনেমা ‘ঘোড়চড়ি-২’-এর শুটিং শুরু করেন ইমরান। ২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০ সালের ফেব্রæয়ারিতে তাদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর চলছিল তাদের সংসার। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটি ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম সময়। পুত্র আয়ানের ক্যানসার ধরা পড়ে। তবে আয়ান এখন অনেকটাই সুস্থ।


এই বিভাগের আরো খবর