সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যালেক বল্ডউইনের ‘রাস্ট’ প্রিমিয়ার হতে যাচ্ছে

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন: ২০২১ সালে ‘রাস্ট’ নির্মাণের সময় সেটে সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের মৃত্যু ঘটে। এ ঘটনায় হতবাক হয়ে যান শুটিং সেটে উপস্থিত সবাই! ‘রাস্ট’এর শুটিং চলাকালে প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সাধারণত নকল গুলি থাকলেও সেদিন ছিল আসল অস্ত্র। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হ্যালিনার মৃত্যুর পাশাপাশি আহত হন সিনেমার পরিচালক জোয়েল সুজা। শুটিং সেটে ভয়াবহ মৃত্যুকান্ড  ঘটে যাওয়া এ সিনেমা অবশেষে মুক্তির অপেক্ষায়। আগামী মাসেই সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানা যায়। এদিকে বল্ডউইন সব সময় দাবি করে আসছেন, পিস্তলটি যে আসল তা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। ভয়ানক এ নাটকীয়তার মধ্য দিয়েও শেষ হয়েছে রাস্টের কাজ। পোল্যান্ডের তুরুতে এনারগা ক্যামেরিমেজ ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফি ফিল্ম ফেস্টিভালে হবে রাস্টের প্রদর্শনী। জানা গেছে, প্রদর্শনে একটি বিশেষজ্ঞ দল থাকবে। এর মধ্যে পরিচালক জোয়েল সুজার পাশাপাশি এ প্যানেলে বিয়ানকা ক্লাইন ও স্টিফেন লাইটহিলও থাকবেন। সেখানে তারা চলচ্চিত্র সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে নারীর জন্য সিনেমাটোগ্রাফিতে নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা থাকবে। ক্যামেরিমেজের ঘোষণায় বলা হয়েছে, ‘রাস্ট হলো ১৩ বছর বয়সী এক বালক ও তার ছোট ভাইকে নিয়ে গল্প। ১৮৮০-এর দশকে পিতামাতার মৃত্যুর পর তারা পিতামহের কাছে চলে যায়। সেই পিতামহ আবার ফাঁসির দÐে দÐপ্রাপ্ত। হাচিন্সের চিন্তাভাবনাকে অক্ষুণœ রাখতে ক্রুদের পরিশ্রম করতে হয়েছে। সে ক্ষেত্রে ভ‚মিকা রেখেছে ক্লাইন।’ উল্লেখ্য, এর আগে ২০২০ সালে নির্মিত আর্চ এনিমি ও বøাইন্ডফায়ার এবং ২০১৯ সালে নির্মিত ডারলিনের জন্য গুলিতে নিহত সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সকে বিশেষভাবে স্মরণ করা হয়। তাকে মরণোত্তর সম্মাননা হিসেবে আমেরিকা সোসাইটি অব সিনেমাটোগ্রাফারস সংগঠনের সদস্য করা হয়। এছাড়াও হ্যালিনা হাচিন্স স্মৃতি বৃত্তি তহবিল গঠন করে এএফআই।


এই বিভাগের আরো খবর