সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভালো লোকজন সরে গেছে ইন্ডাস্ট্রি থেকে : বাপ্পারাজ

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন: নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ। আশি ও নব্বই দশকে জনপ্রিয় নায়ক হিসেবে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আসার পর অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বর্তমানে ক্যামেরা থেকে অনেকটাই দূরে এ অভিনেতা। এফডিসিতেও তেমন দেখা যায় না তাকে। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেন। জানান সিনেমা নিয়ে তার ভাবনার কথাও। স¤প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। যেখানে উল্লেখ করেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রæপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।’ এমন স্ট্যাটাস দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে, বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। মাঝে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি এ রকম হয়ে গিয়েছিল। আমাদের জোর করে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। বলত, ওইখানে যেতে হবে, সেখানে যেতে হবে। যেমন, কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে শিল্পী সমিতিতে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো! আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। আমাদের এখানে এ ট্রেন্ড কিন্তু মাঝখানে চালু হয়ে গিয়েছিল। এটা তোষামোদি। কাজের থেকে তোষামোদিই এখানে বেশি করা হয়।’ চলচ্চিত্রের সংকটের দিক নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনেমা বানানোর লোক দরকার। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলত!’ বাপ্পারাজকে সর্বশেষ দেখা গেছে গতবছর ‘ফ্ল্যাশব্যাক ৭১’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। এরপর ক্যামেরার সামনে আর দাঁড়াননি তিনি।


এই বিভাগের আরো খবর