সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুসলমানদের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিদেশ : প্রায় পাঁচ বছর পর জুমার খুতবা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুতবার পাশাপাশি জুমার নামাজে ইমামতিও করেছেন তিনি। খুতবায় চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন খামেনি। ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে খুতবা দিয়েছেন খামেনি। খুতবায় তিনি ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধকারী আরব গোষ্ঠীগুলোর প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। খামেনি মুসলিম ঐক্যের আহবান জানিয়ে এবং লেবাননে ফিলিস্তিন ও হিজবুল্লাহকে রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরে তার খুতবা শুরু করেন। খামেনি বলেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা-লেবাননসহ সমস্ত ইসলামি দেশকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার প্রতি এই আহবান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই।’ খামেনি প্রথমে ফারসি ভাষায় খুতবা শুরু করেন। মুসলিম জাতির মধ্যে আরবি ভাষাভাষীর জাতিরাও যেন খামেনির আহবান স্পষ্ট বুঝতে পারে সেজন্য পরে আরবি ভাষায়ও খুতবা দিয়েছেন তিনি। ইরানে হিজবুল্লাহর প্রতিনিধি এবং হাশেম শাফিএদ্দীনের ভাই আবদুল্লাহ শাফিএদ্দীন খামেনির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। গতরাতে ইসরায়েল আবদুল্লাহ শাফিএদ্দীনকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল। খামেনি খুতবায় বলেন, মুসলিম বিশ্বের সবারই সাধারণ শত্রু এক। আর সেটা হলো ইসরায়েল। তারা (ইসরায়েল) গুপ্তহত্যা চালিয়ে, সধারণ বেসামরিক মানুষ হত্যা করে জয়ী হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ইসরায়েলের হাত থেকে হামাস বা হিজবুল্লাহর নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে নিজের ভ‚মি, ঘর, দেশ এবং স্বার্থ রক্ষা করার অধিকার প্রত্যেক মানুষের আছে। ফিলিস্তিনের জনগণের নিজেদের অধিকার রক্ষার বৈধতা দিয়ে খামেনি বলেন, কোনো আন্তর্জাতিক সংস্থার ফিলিস্তিনিদের ভ‚মি এবং অধিকার রক্ষায় আপত্তি করার ক্ষমতা নেই। পাশাপাশি হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন ও রক্ষা করার জন্য এগিয়ে এসেছে বলে কেউ তাদের সমালোচনা করতে পারে না। পাশাপাশি প্রধান নেতাদের হারিয়ে লেবাননবাসীদের আশাহত না হওয়ার আহŸান জানিয়ে প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহসহ সিনিয়র নেতাদের স্মরণ করেন খামেনি।


এই বিভাগের আরো খবর