সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চাগোস দ্বীপপুঞ্জ মার্কিন ঘাঁটির শর্তে সার্বভৌমত্ব পেল

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিদেশ : দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি রাখার শর্তে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জকে সার্বভৌমত্ব দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। এতে দ্বীপপুঞ্জ থেকে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার মানুষ ফিরতে পারবেন। নতুন সিদ্ধান্তকে ভারত মহাসাগরের রাজনৈতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার এক চুক্তির মাধ্যমে মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দেয় দেশটি। এই চুক্তির ফলে কয়েক দশক আগে এই দ্বীপপুঞ্জ থেকে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবার ফিরতে পারবেন সেখানে। এর মধ্য দিয়ে আফ্রিকায় যুক্তরাজ্যের সর্বশেষ উপনিবেশের পতন হলো। এই চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দিয়েগো গার্সিয়া হলো মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটির একটি সাইট। এটি জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ৯৯ বছরের জন্য এখানে মার্কিন সামরিক কর্মকাÐ পরিচালিত হবে। এই চুক্তিটি মরিশাসের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রæতিও দেয়। শুধু তাই নয়, এই চুক্তিতে চাগোস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের পুনর্বাসনেরও প্রতিশ্রæতি রয়েছে। যুক্তরাজ্য এবং মরিশাসের নেতারা ঐতিহাসিক ভুলের সমাধান এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রæতি হিসাবে এই চুক্তিটি তৈরি করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬৮ সালে মরিশাস স্বাধীনতা লাভ করার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ছিল চাগোস দ্বীপপুঞ্জ। ওই দ্বীপগুলো নিয়ে চলমান বিরোধ এবং আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়া হিসেবে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তির অধীনে নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর আগে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এক রায়ে জানান, মরিশাসকে স্বাধীনতা দেওয়ার আগে চাগোস দ্বীপপুঞ্জকে বেআইনিভাবে আলাদা করে দিয়েছিল যুক্তরাজ্য। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে চাগোস দ্বীপপুঞ্জ থেকে মানুষদের সরে যেতে বলে যুক্তরাজ্য। এটি মানবাধিকার লঙ্ঘন। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায়-স্বাধীনতা পাওয়ার জন্য শর্ত হিসেবে চাগোস দ্বীপগুলোকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল মরিশাসকে। পরবর্তীতে এই দ্বীপগুলোর মধ্যে দিয়েগো গার্সিয়াকে গোপনে যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দিতে সম্মত হয় যুক্তরাজ্য। তবে আফ্রিকান দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এবং ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতির পরিবর্তনের ফলে দ্বীপগুলো নিয়ে বিগত বছরগুলোতে যুক্তরাজ্যের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ২০২২ সাল থেকে আলোচনা চলে আসছে। ১২ দফা বৈঠকের পর অবশেষে এই দ্বীপপুঞ্জকে সার্বভৌমত্ব দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। এর আগে অবশ্য ২০১৯ ও ২০২১ সালে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বে সমর্থন দিয়েছিল জাতিসংঘের সাধারণ অধিবেশন ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী (ইটলস)। আদালত ও জাতিসংঘের এই সমর্থনকে মেনে নিচ্ছিল না যুক্তরাজ্য। অবশেষে তারা সার্বভৌমত্ব দিতে রাজি হলো। তবে এবার বেশকিছু শর্ত দিয়েছে তারা। এতে বলা হয়, দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি থাকবে। এই শর্তে দ্বীপপুঞ্জ থেকে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার মানুষ ফিরতে পারবেন।


এই বিভাগের আরো খবর