সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ আমিরের সিনেমা নিয়ে রসিকতা করলেন

প্রতিনিধি: / ২০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

পর্দায় তার উপস্থিতি স্তম্ভিত করে দেয় দর্শকদের। তবে অভিনয়ের সঙ্গে আরও একটি বিষয়ে পারদর্শী বলিউড সুপারস্টার শাহরুখ খান। সঠিক জায়গায় সঠিক কথা বলতে তার জুড়ি মেলা ভার। তার বাচনভঙ্গি এবং রসবোধে মুগ্ধ অনুরাগীরা। স¤প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভ‚মিকায় উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে আমির খানের ছবি নিয়ে তার একটি মন্তব্য এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্র। এই অনুষ্ঠানে সঞ্চালনায় শাহরুখকে সঙ্গ দিচ্ছিলেন ভিকি কৌশল। শাহরুখ দাবি করেন, যে কোনো বড় মাপের ছবির প্রস্তাব তার কাছেই প্রথমে আসে। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অন্য অভিনেতাদের কাছে প্রস্তাব যায়। সঙ্গে সঙ্গে একের পর এক ছবির নাম করতে শুরু করেন ভিকি। তার মধ্যে উঠে আসে আমির অভিনীত ‘লাল সিংহ চড্ডা’র নামও। এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল? শাহরুখ হেসে উত্তর দেন, এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি। রসিকতা করেই ছবির গুণমান নিয়ে কটাক্ষ করেন শাহরুখ। তবে বিষয়টি যে শুধুই মজা করে বলা, তা বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ বলেন, আমির, আমি তোমাকে ভালবাসি। হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিংহ চড্ডা’ এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী কারিনা কাপুর খানকে। ১৮০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছিল। বক্স অফিসে এই ছবি মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে। সমালোচক মহল থেকেও মিশ্র প্রতিক্রিয়া পায় এই ছবি। এই ছবিতেই আমিরকে শেষ দেখা গিয়েছে।


এই বিভাগের আরো খবর