সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় ভারতে ১০ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিদেশ : ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত দশজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুরের কাচোয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাক্টর-ট্রেলারটি ১৩ জন শ্রমিক নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন কুমার সিং জানিয়েছেন, রাত একটার দিকে আমাদের কাছে খবর আসে কাচোয়া সীমান্তে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরে থাকা ১৩ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মারা গেছে। এই ঘটনায় আহতদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাক্টরে থাকা ১৩ জন শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। কুমার সিং আরও বলেন, তারা বারাণসীতে তাদের গ্রাম মির্জামুরাদের দিকে যাচ্ছিল। দশ শ্রমিকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। এদিকে, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। পাশাপাশি আহতদের দ্রæত আরোগ্যও কামনা করেছেন তিনি।


এই বিভাগের আরো খবর