সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিড়িয়াখানায় বার্ড ফ্লুর হানায় ভিয়েতনামে ৪৭ বাঘের মৃত্যু

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিদেশ : ভিয়েতনামের দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণের ফলে কয়েক ডজন বাঘের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭টি বাঘ মারা গেছে। অকাল মৃত্যু হয়েছে তিনটি সিংহ এবং একটি চিতাবাঘেরও। বার্ড ফ্লুর এই প্রাদুর্ভাবটি হো চি মিন সিটির কাছাকাছি ভুয়েন সোয়াই চিড়িয়াখানা এবং লং আন প্রদেশের মাই কুইনহ সাফারি পার্কে ঘটেছে। সূত্র জানিয়েছে, প্রাণীগুলো সম্ভবত বার্ড ফ্লু সংক্রমিত মুরগির মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃত বাঘের দুটি নমুনা পরীক্ষা করা হলে সেগুলোতে বার্ড ফ্লু শনাক্ত হয়। বর্তমানে সংক্রমিত মুরগির উৎস খুঁজে বের করার কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লু প্রাদুর্ভাব ঘটছে এমন অঞ্চলে কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। ভাইরাস মূলত প্রাণীদের সংক্রমিত করে। তবে সংক্রমিত পাখি বা তাদের দূষিত পরিবেশের সংস্পর্শে আসা মানুষও এতে আক্রান্ত হতে পারে। ২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও ভাইরাসে মৃত্যুর হার বাড়ছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯০০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে। ভিয়েতনামের চিড়িয়াখানার এই পরিস্থিতি নতুন করে এইচ৫এন১ ভাইরাসের বিপজ্জনক প্রভাব তুলে ধরছে, যা পশুপাখি থেকে মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। সূত্র: বিবিসি


এই বিভাগের আরো খবর