সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুফান-২ কোরবানির ঈদে আসছে

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: গেল ঈদে বাম্পার হিট দিয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিটি। সেই ছবির রেশ এখনো কাটেনি। দেশে ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় হয়েছিল এই সিনেমা। তবে সিনেমা শেষেই জানা গিয়েছিল তুফান ২ আসছে। এবার আনুষ্ঠানিক ঘোষনা দিলেন রায়হান রাফি। অবশ্য আগেই নির্মাতা রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান ২’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘রোজার ঈদে আসছে ‘লায়ন’ আর কোরবানির ঈদে আসবে তুফান।’ তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কি তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফী। তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আই সূত্রে জানা যায়, তুফান-২র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। সেই হিসেবে বলা যায়, তুফান ২ তে থাকছেন শাকিব খানই। তবে নায়িকা কে থাকবেন সেটা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।


এই বিভাগের আরো খবর