সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোয়েল মল্লিক ফের মা হতে যাচ্ছেন

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: আবারও মা হচ্ছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার নিজেই এই সুখবর শেয়ার করেছেন সবার সঙ্গে। ছেলে কবীর ও স্বামী নিসপালের সঙ্গে একটি ছবি শেয়ার করে এই সংবাদ জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছেলে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, ‘কবীর এবার দাদা হতে চলেছে। আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’ কোয়েলের পোস্ট শেয়ার হতে মুহূর্তেই আনন্দের বন্যা মন্তব্যের ঘরে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন এই দম্পতিকে। চলতি বছরেই কোয়েলের পরিবারে নতুন অতিথি আসবে বলে জানা গেছে। এদিকে মেয়ের এমন সুসংবাদে অভিনেতা রঞ্জিত মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ‘খুব ভালো খবর। আমি আবার দাদু হচ্ছি।’ সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৩ সালের ১ ফেব্রæয়ারি প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তিনি। প্রেম পর্ব থেকে বিয়ে-সবটাই যেন লাইমলাইটের জগৎ থেকে দূরে রেখেছিলেন তারা। দুজনের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তান রয়েছে। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই দম্পতি।


এই বিভাগের আরো খবর