সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তমা মির্জা ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ নির্মাতা রায়হান রাফীর সঙ্গে সম্পর্কের জেরে। দুজনের সম্পর্কের গুঞ্জন থাকলেও হঠাৎ শোনা যাচ্ছে ভাঙনের সুর। ২০২২ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে রাফীর পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। দেশের বাইরে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন-এমনটাও শোনা গিয়েছিল। নিজেদের জীবনের স্পেশাল দিনগুলোতেও একে অন্যের পাশে উপস্থিত থেকেছেন। রাফী-তমা খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন, ঘনিষ্ঠজনেরাও তেমনটাই জানতেন। তবে হঠাৎই ভেঙে গেছে দুজনের সেই সম্পর্ক। নিজেদের ‘প্রেম’কে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা। স¤প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘গুজবের তো মা-বাপ নাই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দেয় না। তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এসবই গুজব।’ সাক্ষাৎকারে একপর্যায়ে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে কথা উঠতেই তমা মির্জা বলেন, ‘প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সাথে তো একটা ট্যাগ লাগায়। দেয় ‘সুগার মামি’, ‘সুগার ড্যাডি’ এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।’ রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।


এই বিভাগের আরো খবর