সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপিকার আপত্তি নেই রণবীরের নগ্ন ছবিতে !

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন: এক সময়ে ছোট পর্দার আকর্ষণ ছিল ধারাবাহিক ‘শক্তিমান’। সেই ধারাবাহিক ছবির আকারে তৈরি হচ্ছে। ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিংহ। কয়েক বছর আগে এই খবরই ছড়ায়। কিন্তু, কাল হল রণবীরের উন্মুক্ত ফটোশুট? সেই ফটোশুট দেখে চটে গিয়েছিলেন স্বয়ং ‘শক্তিমান’ তথা মুকেশ খন্না। তার আপত্তিতেই কি রণবীরের শেষ পর্যন্ত ‘শক্তিমান’ সাজা হল না? স¤প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুকেশ সেই নগ্ন ফটোশুট নিয়ে বলেন, রণবীর আসলে নগ্ন হয়ে ফটোশুট করেনি। ও আমাকে বলেছিল, ফটোশুটের সময় ও অন্তর্বাস পরেছিল। কিন্তু আমার মনে আছে, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ও জানিয়েছিল, নগ্ন ফটোশুটে ও যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করেছিল। রণবীর স্বচ্ছন্দ হতে পারে। কিন্তু এই ছবি দেখে আমরা স্বচ্ছন্দ নই। এমন উন্মুক্ত ফটোশুট করায় স্ত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন কেন কোনো আপত্তি জানাননি? প্রশ্ন তোলেন মুকেশ। তিনি বলেন, ‘রণবীরের স্ত্রীও বিষয়টি নিয়ে বেশ স্বচ্ছন্দ ছিলেন। সংবাদমাধ্যমের কাছে এমনই মন্তব্যে করেছিলেন ওঁরা। দীপিকা কোনো আপত্তিই জানাননি। যে কোনো মহিলার স্ত্রী হিসাবে আপত্তি জানানোর কথা এমন পরিস্থিতিতে। এত আধুনিক হওয়ার তো দরকার নেই।’ রণবীর নাকি ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। এই ইচ্ছে তিনি মুকেশ খন্নার কাছেও প্রকাশ করেছিলেন। কিন্তু রাজি হননি মুকেশ। কারণ স্বরূপ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘এই চরিত্রের মুখে যে বিষয়টি প্রয়োজন সেটা রণবীরের মধ্যে নেই। রণবীর খুবই ছটফটে। দেখে মনে হয়, ও কথা দিয়ে অন্যদের ভোলাতে পারে।’


এই বিভাগের আরো খবর