সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার যৌন হেনস্থার অভিযোগ তুললেন ভুমি পেডনেকার

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন: ভারতীয় অভিনেত্রী ভুমি পেডনেকার অভিযোগ করে বলেছেন, আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি। সমপ্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়েই তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্থার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন। যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী ভুমি পেডনেকার। তিনি বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা। অভিনেত্রী বলেন, দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার উপর যা কাম্য নয়। তিনি আরও বলেন, ঘর থেকেই পরিবর্তন শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গ বৈষম্য দূর হবে। এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ¦ালায়।


এই বিভাগের আরো খবর