সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রজনীকান্ত হৃদরোগ সমস্যায় হাসপাতালে

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন: হৃদরোগ সংক্রান্ত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। গত সোমবার রাতে বর্ষীয়ান এ অভিনেতাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। তবে এখন অবস্থা স্থিতিশীল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ৭৬ বছর বয়সী অভিনেতা দুটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন- পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেন এই সুপারস্টার। স¤প্রতি, তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন। রজনীকান্ত, যাকে ভালোবেসে সকলে ‘থালাইভা’ নামে ডাকে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালিসহ বহু সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন। তার শেষ রিলিজ ছিল জেলার, যা ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল। এবং বক্স অফিসে পাওয়ার হাউজ প্রমাণিত হয়। সেই বছরের অন্যতম বড় হিট ছিল জেলার।


এই বিভাগের আরো খবর