সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার এক টুইটে এই সুখবর শোনান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই পুরস্কার প্রাপক হিসাবে তার নাম ঘোষণা হওয়ায় আপ্লুত বলে জানান ‘মহাগুরু’। এমন খবরের প্রতিক্রিয়ায় মিঠুন বললেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’ মিঠুনের কথায়, ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যারা একেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয় যে, আমি যদি এখানে পৌঁছাতে পারি, তাহলে আপনারাও পারবেন।’ এর আগে বাঙালি হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার এই পুরস্কার যাচ্ছে আরও এক বাঙালির কাছে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভ‚ষণে ভ‚ষিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে সিনেমার দুনিয়া প্রথম পা রাখেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বলিউডে পা রাখেন। ১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিতে ‘জিমি’র ভ‚মিকায় অভিনয় করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল।


এই বিভাগের আরো খবর