সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আশফাক নিপুন এবার সংস্কার বিষয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: এ সময়ের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। শোবিজ জগতে সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে তার। বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ইস্যুতে প্রতিবাদের সুরে তাকে কথা বলতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। ছাত্র-জনতার এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে। এবার সেই সংস্কার বিষয়ে মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গত রোববার এক পোস্ট করেন এই নির্মাতা। যেখানে তিনি লিখেন, ‘যদি সত্যিকারের সংস্কার করতে চান তাহলে নিজেদের কোমরের জোর দিয়ে করেন, কারো হুমকি ধামকির ভয়ে না। দেশ আপনাদের সেই জায়গায় বসাইছে আপনাদের উপর ভরসা রেখেই। আমি তো ভয় দেখাবো, আমাকে ভয় পেলে আপনার চলবে?’ স¤প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দ্বিতীয়বারের মতো পুনর্গঠন করে নাম দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়। প্রথম তালিকায় বোর্ড সদস্যের অন্যতম ছিলেন নির্মাতা আশফাক নিপুন। প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর নবগঠিত সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান জানান পরিচালক তিনি। তখন আশফাক নিপুন গণমাধ্যমে বলেন, ‘আমি সেন্সর বোর্ডে নাই।’ তার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে।’


এই বিভাগের আরো খবর