Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত হলো তৃতীয় দিনের খেলা

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৫ Time View

মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলাও হয়নি। ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো। তবে টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ঐ দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকালে বৃষ্টি ছিলো না। দুপুরের পর সূর্য উঠলেও, মাঠ ভেজা থাকার কারনে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় দুপুর আড়াইটায় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। এই টেস্টের প্রথম দিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে অপরাজিত থাকেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম। ৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশি^ন ২২ রানে ১ উইকেট নিয়েছেন। চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

Tag :
About Author Information

জনপ্রিয়

পরিত্যক্ত হলো তৃতীয় দিনের খেলা

Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪