সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেঙে দেওয়া হবে সিনেমা হল পাকিস্তানের ছবি চললেই

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ২০১৬ সালে ভারতের উরির সেনাঘাটিতে হামলার পর পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপর দশ বছর ধরে ভারতে চলছে না কোনো পাকিস্তানি ছবি। এবার শোনা গেল, ভারতে পাকিস্তানের ছবি চললেই ভেঙে দেওয়া হবে সিনেমা হল। আগামী বুধবার ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’। প্রায় ১০ বছর ধরে পাকিস্তানের ছবি মুক্তি না পাওয়ায় ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ ছবি মুক্তির মধ্য দিয়ে উদ্গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু এতে বাধা দেয় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনারা। তারা রীতিমতো হুমকির সুরে জানায়, কোনোভাবেই পাকিস্তানের ছবি মুক্তি পেতে দেওয়া হবে না ভারতে। স¤প্রতি ভারতের এক নবনির্মাণ সেনার হুমকি, ভারতে পাকিস্তানের ছবি চললেই নাকি সিনেমা হল গুড়িয়ে দেওয়া হবে। সংগঠনটির সভাপতি অমেয়া খোরপার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়। পাকিস্তানের কোনো শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।’ এমনকি ভাঙচুরেরও হুমকি দিয়ে খোরপার বলেছেন, ‘প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন, তা আমরাও জানি। কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনওই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।’ তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সেই পাকিস্তানি ছবির মুক্তি। অন্য দিকে ২০১৯ থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি। এর আগেও ২০২২-এ ভারতে পাকিস্তানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তখনও এই ছবির মুক্তি স্থগিত হয়েছিল।


এই বিভাগের আরো খবর