সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রণবীর কাপুর এবার ‘ধুম ৪’ মাতাবেন

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি বলিউডের অন্যতম সফল অ্যাকশন-থ্রিলার সিরিজ। ২০০৪ সালে মুক্তির পর এই একটি সিনেমা বদলে দিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন। অনেকদিন থেকেই ধরেই শোনা যাচ্ছিল, ‘ধুম’-এর চতুর্থ পর্বের প্রস্তুতি চলছে। এবার জানা গেল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মাতাবেন অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো রণবীর কাপুর। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এতদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হলো। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে এটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নিজেই নাকি প্রকাশ করেছেন অভিনেতা রণবীর কাপুর। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির বাড়তি আকর্ষণ তৈরি হয় খল চরিত্রকে কেন্দ্র করে। এর আগে সেই চরিত্রে বক্স অফিস কাঁপাতে দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খানদের। এবার সেই বøক বøাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভ‚মিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে তার পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গেছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে শুটিংয়ের কথা রয়েছে। এর মধ্যে রণবীর তার ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন। এরপরই যোগ দেবেন ধুমের শুটিংয়ে।


এই বিভাগের আরো খবর