সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যারা আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বলিউড তারকাদের মেলা বসেছিল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে। ঝলমলে আয়োজনে সম্পন্ন হলো (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) আইফা অ্যাওয়ার্ড। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার তালিকা দখল করে নিলেন সবার প্রিয় অভিনেতা শাহরুখ খান। এবং সেরা অভিনেত্রীর খেতাব পেলেন রানি মুখার্জি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্সঅফিস মাত করা সিনেমা ‘জওয়ান’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেয়া হয়েছে। এদিকে সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়েছেন কৃতী স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।


এই বিভাগের আরো খবর