সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিম আবারও সিনেমায় ফিরছেন

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, নাটক ও সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন। বেশ কিছু দিন হলো পর্দায় দেখা নেই তার। এবার জানা গেল শুটিংয়ে ফিরেছেন এ অভিনেত্রী। রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি শোরুম উদ্বোধন করতে এসে ছিলেন মিম। যেখানে তিনি ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করে বলেন, আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসছে, তাই সবাই কেনাকাটা করবে আশা করছি। এ সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহসভাপতি এমএ হান্নান আজাদ উপস্থিত ছিলেন। এর মধ্যেই বিদ্যা সিনহা মিম ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। খুব দ্রæত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানান তিনি। তবে ছবিটি সাবেক ডিবিপ্রধান হারুন আটকে দিয়েছিল, বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


এই বিভাগের আরো খবর