Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ১২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩১ Time View

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। রবিবার সকাল সামাজিক বন বিভাগের
আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান
প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল হাসান। বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো.
আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সামাজিক বন
বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষমেলা মেলায়
১৪টি স্টল বসেছে। আগামী ৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

Update Time : ১২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪