সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবৈধ সোনার খনিতে ধস,ইন্দোনেশিয়ায় নিহত ১৫

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণের ফলে সোনার এই খনিতে ধস ঘটে। একজন কর্মকর্তা  শুক্রবার এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজ আরো সাতজনকে উদ্ধারের চেষ্টো করছে। ছোট এবং অবৈধ খনির কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদে ভরপুর এ অঞ্চলের কর্তৃপক্ষের পক্ষে যা নিয়ন্ত্রণ করা কঠিন। প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি বলেছেন, ভারি বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোলোক জেলার ভ‚মধস হয় এরপর অবৈধ সোনার খনিটিও ধসে পড়ে। ইরওয়ান রয়টার্সকে বলেন, উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে ওই স্থানে পৌঁছাতে হয়েছে। তিনি অনুমান করে বলেন, ঘটনার সময় সম্ভবত খনিতে ২৫ জন লোক ছিল, যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছে। পুলিশ ও সামরিক বাহিনী  শুক্রবার ভোরে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে, পাশাপাশি মৃতদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর