সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাট্যনির্মাতা রিংকু ছাত্র হত্যা মামলায় জামিন পেলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। রিংকু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এ মামলায় গত সোমবার রাতে রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন গত মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদিন কারাগারে থাকার পর গত বৃহস্পতিবার জামিন পেলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।


এই বিভাগের আরো খবর